
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোর পৌর নির্বাচনে
স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের আর্থিক সহায়তা এবং নির্বাচনী কৌশলে ইমরুল হক মেয়র নির্বাচিত হয়েছেন। কিন্ত্ দুঃখজনক হলেও সত্যি
পৌরভবন আওয়ামী লীগবিরোধী এবং এমপি ও উপজেলা চেয়ারম্যান ঠেকাও ষড়যন্ত্রের প্রাসাদ বা নিরাপদ আশ্রয় স্থলে পরিণত হয়েছে বলে উঠেছে। স্থানীয়রা বলছে, মেয়রের নেপথ্যে মদদে পৌরভবন থেকেই আওয়ামী লীগ এবং এমপি ও উপজেলা চেয়ারম্যান বিরোধী সকল পরিকল্পনা করা হচ্ছে। এমনকি এমপির প্রয়াত বাবা-মাকে নিয়েও আপত্তিকর মন্তব্য আলোচনা করা হয় বলেও আলোচনা রয়েছে।
এসব ষড়যন্ত্রকারীদের তানোরে বসার তেমন কোনে স্থান নাই, মেয়রের মদদে তারা তানোর পৌরভবনকে ঢাল হিসেবে ব্যবহার করছে। তানোরের রাজনৈতিক অঙ্গনে নৌকাবিরোধী যতো অপকর্ম করা হয় এবং যারা করেন তারা পৌরভবনে তাদের নিরাপদ আস্থানা গড়ে তুলেছে। তৃণমুলের অভিমত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানী, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান,কামারগাঁ ইউপির সাবেক চেয়ারম্যান মসলেম উদ্দিন প্রমুখ। তারা একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে নৌকাবিরোধী কর্মকান্ড করছে। আর এসব ষড়যন্ত্রকারীদের নিরাপদ আশ্রয় স্থল তানোর পৌরসভা কার্যালয় বলে মনে করছে পৌরবাসী। বিগত ২০২১ সালের ১ অক্টোবর শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ও জীবনবৃত্তান্ত গ্রহণের জন্য বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়। এদিন জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তিপুর্ণ পরিবেশে বর্ধিত সভার কার্যক্রম চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তানোর পৌরসভা থেকে সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুনের নেতৃত্বে জঙ্গী স্টাইলে একটি ঝটিকা মিছিল সভা স্থলে প্রবেশ করে জেলা নেতৃবৃন্দের ওপর চড়াও হয় ও ব্যাপক ভাঙচুর করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করলে আক্রমন কারীরা দৌড়ে পালাতে গিয়ে গলা ধাক্কা দিলে মামুনসহ তাদের বেশ কয়েক জন আহত হয়। পরে প্রতিবাদ সভার নামে পৌরভবনে এমপি ও উপজেলা চেয়ারম্যানকে উদ্দেশ্যে করে রাব্বানী-মামুন আপত্তিকর বক্তব্য রাখে। এমনকি বিভিন্ন কর্মসুচির নামে নেতাকর্মীদের নিয়ে এসে পৌরভবনে এমপি ও উপজেলা চেয়ারম্যানের গীবত করা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে।স্থানীয়রা এই ষড়যন্ত্রের প্রাসাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করেছে। এদিকে গত ৪ জুন শনিবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় ও সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামেে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলার সহসভাপতি অধ্যক্ষ এসএম একরামুল হক, জাকিরুল ইসলাম সান্টু ও শরিফ খাঁন, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আব্দুস সামাদ, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ এজাজুল হক মানু,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী, জেলা মহিলা লীগ সভাপতি মর্জিনা পারভীন, কেশরহাট পৌর মেয়র
শহিদুজ্জামান শহীদ, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক আমির হোসেন আমিন, তানোর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন প্রমুখ। এছাড়াও ইউপি চেয়ারম্যান, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন। এদিন রাব্বানী-মামুনের আগমনের খবরে দিনের শুরু থেকেই নেতাকর্মীদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় সাংসদ ও জেলা নেতাদের অনুরোধেও এসব বিক্ষুব্ধ নেতাকর্মীরা শান্ত হচ্ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানের শুরুতেই উপজেলা সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মঞ্চে উঠা মাত্র নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে তাদের নৌকাবিরোধীদের গডফাদার, মিরজাফর-মোস্তাক, বেঈমান-চশমখোর ও বিএনপি-জামায়াতের এজেন্ট অ্যাঙ্খায়িত করে নানা স্লোগান দিয়ে জুতা-স্যন্ডেল নিক্ষেপ করে এ সময় তারা পিছনের দরজা দিয়ে ভৌঁ-দৌড়ে পালিয়ে গিয়ে তানোর পৌরভবনে আশ্রয় নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে তারা এমপি ও উপজেলা চেয়ারম্যানকে উৎখাতের ঘোষণা দিয়ে আপত্তিকর ভাষায় বক্তব্য রাখেন। তাদের এসব অপকর্মে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছেন তানোর ও মুন্ডুমালা পৌর মেয়র বলে জনশ্রুতি রয়েছে।এবিষয়ে জানতে চাইলে তানোর পৌর মেয়র ইমরুল হক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরভবনে যে কেউ আসতে পারেন এতে কোনো দোষ দেখছি না।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম