
জামাল উদ্দিন স্বপন, কুমিল্লা -ঃ এফবিসিসিআই’র পরিচালক, কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ লিঃ এর সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ কুমিল্লার সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অধ্যক্ষ আফজল খান সাহেবের জৈষ্ঠ্য পুত্র মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি সোমবার বিকেলে আসন্ন কুমিল্লা সিটিকরপোরেশন নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের সমর্থনে একটি বিশাল মিছিলে নেতৃত্ব দিয়ে নগরীর রানীর বাজার রোড হয়ে অশোকতলা এলাকায় পৌছা মাত্র ঝড়-বৃষ্টির কবলে পড়ে মিছিলটি। এসময় নিরাপদে আশ্রয় নিতে গিয়ে মাটিতে পড়ে গেলে ডান হাতসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে দ্রুত নগরীর নজরুল এভিনিউর ট্রমা হাসপাতালে নিয়ে গেলে ডাঃ আবদুল হকের তত্বাবধানে এক্সরে করা হয়। পরবর্তীতে এক্সরে রিপোর্টে ডান হাতের হাড় ভাঙ্গার বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে ১৫ দিন বিশ্রাম থাকার পরামর্শ দেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন। তার সুস্থ্যতা কামনায় পরিবারের পক্ষ থেকে কুমিল্লাবাসীর নিকট দোয়া চেয়েছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম