
রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ রেলপথমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি‘র দেশকে নিয়ে কোন ভাবনা নেই। তারা আওয়ামীলীগের বিরধীতা ছাড়া, সরকারের বিরুদ্ধে কথা বলা ছাড়া তাদের নিজস্ব কোন কর্মসূচী নেই।

শনিবার (১১ জুন) দুপুরে রেলপথমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজ পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পঞ্চগড়-সান্তাহার রুটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরোও বলেন, আমাদের ঐক্যবধ্য থাকতে হবে সজাগ থাকতে হবে। বিএনপি অন্ধকার পথে, চোরাই পথে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে দল গঠন করেছে। একি ভাবে এরশাদ দল গঠন করেছে। যারা আজকে প্রতিদ্বন্ধীতার দাবীদার আওয়ামীলীগের প্রতিদ্বন্ধী হিসেবে যারা আজকে মাঠে নির্বাচন করবে তাদের অতীত ও ঐতিহ্য আপনারা লক্ষ করে দেখুন। যেখানে তাদের কোন কর্মসূচী নেই। ক্ষমতায় আসার পরে তারা কি করেছিলো, তারা দূর্ণীতিকে ছড়িয়ে দিয়েছিলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদারের সভাপিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাকিবুল হাসান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের কর্মী প্রমূখ।
পরে মন্ত্রী পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ফিতা কেটে, হুইসেল বাজিয়ে ও পতাকা উড়িয়ে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্ধোধন করেন। শেষে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নবনির্মিত গেট ও এ্যাপ্রোচ রোড উদ্বোধনও করেন ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম