
মোঃ সোহাগ হোসেন, বিশেষ প্রতিনিধি -ঃ যশোরের শার্শা ও বেনাপোলে পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ১৫১ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৭ জুন) রাতে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলো, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার সোনাবাড়ীয়া উত্তরপাড়ার নুর ইসলামের ছেলে হুমায়ুন কবির (২২) ও বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর পূর্বপাড়ার গোলাম রসুলের ছেলে হাফিজুর রহমান (২৬)।
ডিবি পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি'র এসআই সোলায়মান আক্কাস সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানার পানবুড়ি গ্রামস্থ সাতক্ষীরা টু নাভারন হাইওয়ে রাস্তার পশ্চিম পার্শ্বে জনৈক সেলিমের তালাবদ্ধ বসতঘরের সামনে হইতে ১০০ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুনকে গ্রেফতার করেন। অপরদিকে, ডিবি'র এসআই আরিফুল ইসলাম, এএসআই নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানার কৃষ্ণপুর গ্রামস্থ আসামী হাফিজুরের বসতবাড়ীর উঠান হইতে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
যশোর জেলা গোয়েন্দা শাখার ডিবি'র ওসি রুপন কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে শার্শা ও বেনাপোল পোর্ট থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম