
রিয়াজুল হক সাগর, রংপুর -ঃ রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬৫ বোতল ফেনসিডিলসহ ওমাইর হাসান (২২) নামে এক মাদককারবারি আটক হয়েছে। এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ওমাইর হাসান লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের সহিদার রহমানের ছেলে।
থানা পুলিশ জানায়, বুধবার (৮ জুন) সকালে ওমাইর হাসান তার বাড়ির এলাকা থেকে ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল যোগে মহিপুর হয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিল। এসময় গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ উপজেলার গজঘণ্টা ইউনিয়নের হাবু বালারঘাট এলাকা থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে ওসি (তদন্ত) আরিফ আলী জানান, আটক ওমাইর হাসানকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম