
বিশেষ সংবাদদাতা -ঃ বন্যায় বিপর্যস্ত সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় পরিবারের মধ্যে ঘর পুনর্বাসনের লক্ষ্যে শেইড ট্রাস্ট ও ফ্রান্সের সামাজিক সংস্থা অফিওরা -এর যৌথ উদ্যোগে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার (৮ জুন) বিকেলে উপজেলার ডৌবাড়ী, পূর্ব আলীর গাঁও, গোয়াইনঘাট সদর, পশ্চিম জাফলং ও রুস্তমপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪টি অসহায় পরিবারকে নগদ দশ হাজার টাকা করে প্রদান করা হয়। শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব দিলোয়ার হোসাইন ও হেক্সাস এডুকেশনের ডিরেক্টর সুলতান আহমদ সরেজমিন পরিদর্শন পূর্বক এসব সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট, জৈন্তাপুর জোন তত্বাবধায়ক জাহিদুর রহমান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা সভাপতি কাজী মাওঃ শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওঃ আখলাকুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, গোয়াইনঘাট দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তানজিল হোসেন, ছাত্র মজলিস গোয়াইনঘাট উত্তর সভাপতি মারজানুল আযহার জুনেদ।
একান্ত সাক্ষাতে শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি আলহাজ্ব দিলোয়ার হোসাইন জানান, এ ধরণের সহায়তাগুলো বছরব্যাপী চলমান থাকবে। যাতে বেকার মানুষকে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখেই শেইড ট্রাস্ট সমাজের অসহায়দের মধ্যে কাজ করে যাচ্ছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম