
এম মনিরুজ্জামান, পাবনা -ঃ সিসিডিবি সিপিআরপি আয়োজনে, উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও ফোরাম নেটওয়ার্ক নেতৃবৃন্দ অংশগ্রহণে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রদত্ত সেবা প্রাপ্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরে সিসিডিবির প্রশিক্ষণ কক্ষে সেবা প্রাপ্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, বিশেষ অতিথির বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, ভেটেরিনারি অফিসার আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান।
সিসিডিবি'র এরিয়া ম্যানেজার মিঃ ডেনিস মারান্ডীর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার পিটার সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, হিসাবরক্ষক কর্মকর্তা লিটন ডেভিড দাস, সমাজ সংগঠক মনিকা হাওলাদার, সভানেত্রী রিজিয়া পারভীন, রিপা খাতুন, কর্মী হাসিনা খাতুন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম