
এম মনিরুজ্জামান, পাবনা -ঃ সিসিডিবি সিপিআরপি আয়োজনে, উপজেলা ফোরাম নেটওয়ার্ক কমিটির বাস্তবায়নে, বাল্য বিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাবনার সুজানগরে বাল্য বিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, ভেটেরিনারি অফিসার আব্দুল লতিফ, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুল হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান।
সিসিডিবি'র এরিয়া ম্যানেজার মিঃ ডেনিস মারান্ডীর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার পিটার সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,সিসিডিবির হিসাবরক্ষক কর্মকর্তা লিটন ডেভিড দাস, সমাজ সংগঠক মনিকা হাওলাদার, সভানেত্রী রিজিয়া পারভীন,রিপা খাতুন, কর্মী হাসিনা খাতুন সহ সংগঠনের নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম