
আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত থেকে কামাল হোসেন নামের এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর বিরুদ্ধে।
শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম সীমান্তের নো ম্যানস ল্যান্ড থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাথরডুবি ইউনিয়নের কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন মইদাম বিওপির আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৭৭/৭ এসের নো ম্যানস ল্যান্ড থেকে কামাল হোসেনকে আটক করে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা থানার ১২৯ বিএসএফ দিঘলটারী ক্যাম্পের সদস্যরা। তিনি পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের আবুল হোসেনের ছেলে।
কামাল হোসেন আন্তর্জাতিক সীমানা পিলার নং ৯৭৭/৭ এস পিলার থেকে সীমান্তের নো ম্যানস ল্যান্ডের কাছে বাংলাদেশ অভ্যন্তরে একটি বাড়ি থেকে ধান কিনেন। পরে ধানের বস্তা নিয়ে আসার সময় নো ম্যানস ল্যান্ড থেকে তাকে আটক করে বিএসএফের একটি টহল দল। বর্তমানে তিনি বিএসএফের হেফাজতে রয়েছেন।
বিজিবিসহ জেলার একাধিক সরকারি গোয়েন্দা সংস্থা বিয়ষটি নিশ্চিত করেছেন। তবে কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোস্তাকিমের সাথে যোগাযোগ করার জন্য তার মুঠো ফোনে একাধিকবার কল দিলেও কল টি রিসিভ হয় নি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম