
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ সরকারি টাকা আত্মসাতের দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার করেছে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী। গ্রেফতার মোঃ হাছিবুর রশিদ ওরফে রুমমান (৩২) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১ নং বেলাইচন্ডি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সোনাপুকুর বক্ষোত্তর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।শনিবার (৪ জুন) দিবাগত রাত ১০ টার দিকে পার্বতীপুর উপজেলার সিংগীমারী বাজার থকে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত জানা যায়, গ্রেফতার চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার দায়ে দিনাজপুর জজ আদালত ১ বৎসরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর হতে তিনি পলাতক ছিলেন। এর প্রেক্ষিতে র্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল ৪ জুন রাতে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান হাছিবুর রশিদ রুম্মান কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য দিনাজপুর জেলার পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম