
টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদমে উপজেলা প্রশাসনের আয়োজনে " বিশ্ব পরিবেশ দিবস ২০২২ " পালিত হয়েছে।
আজ ০৫ই জুন (রবিবার) র্যালী শেষে উপজপেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সভায় আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, সমাজ কর্মী, মুক্তিযোদ্ধা সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয়, পরিবেশ বিপর্যয়ের বিষয় সহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন বনজ-ফলজ গাছের চারা বিতরণ করেন।
দিবসটি পালনে লামা বন বিভাগ, ইউ,এন,ডিপি ও কারিতাস সহযোগিতা করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম