
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি -ঃ স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় এবং উপজেলা পরিষদ আইন শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে বিরামপুরে দুইদিন ব্যাপী ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুন) সকাল ১০টায় বিরামপুর উপজেলা অডিটরিয়ামে দুইদিন ব্যাপী ই-মিউটেশন ও নামজারী বিষয়ক প্রশিক্ষণে শিক্ষক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলার ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম মেজবা, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, থানার উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম