
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ চা দিবসের সংকল্প, সমৃদ্ধ চা শিল্প , এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ে ২য় জাতীয় চা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (৪ জনু) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: রাকিবুল হাসান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম,পৌর মেয়র জাকিয়া খাতুন,পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের কর্মকর্তা ড.শামিম আল মামুনসহ চা চাষীরা অংশ নেন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষণি করে একই জায়গায় এসে শেষ।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ২য় জাতীয় চা দিবসের উদ্বোধন করেন,পঞ্চগড় জেলা প্রশাসক মো: জহুরুল ইসলাম।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম