
নাজমুল হক সনি , সাপাহার নওগাঁ প্রতিনিধি -ঃ আমের রাজধানী খ্যাত নওগাঁ সাপাহারে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আম সংগ্রহ ও বিপণনের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
৩ জুন শুক্রবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজিত গোডাউন পাড়া বাবু চৌধুরীর বাগানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন, প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, আমচাষি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আম সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম