
আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হজ্ব গমনেচ্ছুদের বিদায় সংবর্ধ্বনা দেয়া হয়েছে।
জানা গেছে, ২ জুন বৃহস্প্রতিবার গোদাগাড়ী উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত পবিত্র হজ্ব গমনেচ্ছুদের বিদায় সংর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস, সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কাঁকনহাট পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আব্দুল মজিদ, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সম্পাদক রবিউল আলম ও দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলপ্রমুখ। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে হজ্ব গমনেচ্ছুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথি হজ্ব গমনেচ্ছুদের উদ্দেশ্যে বলেন, আপনারা মহান আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে গিয়ে আমাদের জন্য, দেশের জন্য দোয়া করবেন। তিনি বলেন, সবার ভাগ্যে হজ্জ হয় না, আল্লাহ তায়ালা যাদের কবুল করেন তারাই সেখানে যেতে পারে।
এসময় তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং তারা সকলে যেনো সুস্থ ও সুন্দর ভাবে হজ্জ পালন করতে পারে সেই লক্ষ্যে তাদের জন্য সকলকে দোয়া করার আহবান জানান।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম