
এইচ এম ইব্রাহিম মল্লিক, চাঁদপুর জেলা প্রতিনিধি -ঃ শিক্ষাক্ষেত্রে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে কুমিল্লা বোর্ডের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নাউরী আদর্শ ডিগ্রি কলেজ। জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২২ এ অত্র প্রতিষ্ঠানটি ৪ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। মতলব উত্তর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন বিভিন্ন দিক পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক মতলব উত্তর উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়েছে। এগুলা হলো- শ্রেষ্ঠ প্রতিষ্ঠান' শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ রোভার স্কাউটস শিক্ষাক, শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থী। তিনি আরো বলেন কলেজ পর্যায়ে নাউরী আদর্শ ডিগ্রি কলেজ শ্রেষ্ঠ কলেজ,এবং অত্র কলেজের প্রভাষক মারুফ বিল্লাহ শ্রেষ্ঠ রোভার শিক্ষক, জান্নাতুন মারিয়া শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার এ কে এম তাহিম ইবনে তাজুল, শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন লুধুয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুজ্জামান।
স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নাউরী আহমাদিয়া উচ্চ বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন নাউরী আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলাম। নাউরী আদর্শ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আলাউদ্দিন বলেন, এ সাফল্য নাউরী আদর্শ ডিগ্রি কলেজ পরিবারের ঐকান্তিক প্রচেষ্টার ফসল। বিশেষ করে এই কলেজের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি চাঁদপুর-২ নির্বাচনী আসনের সাংসদ আলহাজ্ব এড.মোঃ রুহুল আমীন রুহুল। যার অক্লান্ত পরিশ্রম, সুদক্ষ পরিচালনার কারনেই এতো অল্প সময়ে শ্রেষ্ঠ কলেজে উত্তীর্ণ হয়েছি।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম