
টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদমে USAID ও WorldFish এর উদ্যোগে বাণিজ্যিক ভিত্তিতে সমন্বিত মাছ চাষ প্রশিক্ষণ কর্মশালা পানবাজারস্থ তহজিংডং আলীকদম শাখার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালায় বাণিজ্যিক ভিত্ততে সমন্বিত মাছ চাষের ক্ষেত্রে কার্পজাতীয় মাছ চাষের পাশাপাশি পুকুরপাড়ে শাক সবজি চাষ ব্যবস্থাপনার সুফল সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারনা দেয়া হয়।
প্রশিক্ষণে মৎস চাষে আগ্রহী বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে, প্রশিক্ষণার্থীরা বলেন, এই প্রশিক্ষণের আলোকে আমরা সমন্বিত মাছ চাষে সফলতা অর্জন করতে পারবো বলে আশা করছি।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী সহ USAID, WorldFish এবং তহজিংডং আলীকদম শাখার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম