
মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি -ঃ ৩১ মে ২০২২ আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা গাঁজাসহ মনির উদ্দিন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টায় সময় সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির উদ্দিন দমদমা গ্রামের আশরাফ আলীর ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সকালে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম