
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরে অবৈধভাবে ক্লিনিক ডায়াগনোস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে অভিযানে নগরীর ধাপ এলাকার নিউ আদর্শ জেনারেল হাসপাতালকে ২৫ হাজার টাকা, গ্যালাক্সি ডায়াগনোস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও দি ল্যাবরেটরী ডায়াগনোস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় দন্ত চিকিৎসালয়ে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে চিকিৎসক আব্দুল করিম তার শিক্ষাগত যোগ্যতার সনদ দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত তাকে এক লক্ষ টাকা জরিমানা করেন। ভবিষ্যতে ভূয়া চিকিৎসক আব্দুল করিম এ ব্যবসা করবেন না মর্মে মুচলেকা দেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম