
মোঃ জাকির হোসেন, বিশেষ সংবাদদাতা -ঃ নারায়নগঞ্জ জেলায় সোনারগাঁও থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম হইতে ঢাকা অভিমুখী একটি ট্রাক তল্লাশী করে ১০০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে র্যাব-১১ এর এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ ইদ্রিস মিয়া (৩৫), মোঃ রাকিব (৩০), মোঃ রফিকুল ইসলাম (৩৫), মোঃ মেহেরাজুল (২১)এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম