
এম মনিরুজ্জামান, পাবনা -ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ভবানীপুর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক অধ্যাপক সামছুর রহমান শামস। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে ও সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান আলহাজ্ব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রউফ, যুবনেতা শাজাহান, জাহিদ,রইচ, মজিদ প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম