
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় এক শিশু আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩০ মে) সকাল সাড়ে ৮টার দিকে ডিমলা-নীলফামারী সড়কের সর্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন বাবুর ডিমলা সদর ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। আহত শিশু সাথী আক্তারকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ডিমলা থেকে আনিতা নামের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় ডিমলার উদ্দেশে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহাগ। এ সময় নিহত সোহাগের ভাতিজি সাথী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক বা সহযোগী কাউকে আটক করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম