
উমর ফারুক শাবুল, হবিগঞ্জ জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রবীণ সাংবাদিক, লেখক ও গবেষক, বহুগ্রন্থ প্রণেতা, কবি আলহাজ্ব শায়খ তাজুল ইসলামকে সম্মাননা দিয়েছে শায়েস্তাগঞ্জ সাহিত্য ও সংগীত একাডেমি। ২৯মে বিকেল ৩ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত গুণীজন সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাব্যজগতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে সম্মাননা প্রদান করা হয়। একাডেমির সভাপতি, প্রবীণ সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দন মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম তামিজি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনতা ব্যাংকের সাবেক ডিজিএম জনাব রুহুল আমিন খান, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব আ স ম আফজাল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব ফিরুজুল ইসলাম, জনতা ব্যাংকের জনাব আব্দুর রকিব, বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব কুতুবউদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনাব মঈনুল হাসান রতন, শায়েস্তাগঞ্জ সাহিত্য সংগীত একাডেমির সাধারণ সম্পাদক জনাব হামিদুল হক।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শায়খ তাজুল ইসলামের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম