
টি আই, মাহামুদ, আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) আলীকদম উপজেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে শৈল-কুটির রিসোর্ট এর হলরুমে দোয়া ও আলোচনা সভা অঅনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দল আলীকদম উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো-র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আহ্বায়ক মাসুক আহম্মদ, বিশেষ অতিথী হিসবে দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আকতার সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামীতে দলীয় প্রধানের হাতকে শক্তিশালী করে দেশের ক্রান্তিলগ্নে সকল আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য পস্তুুত থাকতে বলা হয়।
আলোচনা সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম