
মনজু হোসেন, স্টাফ রিপোর্টার -ঃ পঞ্চগড় সদর উপজেলার ৩-নং পঞ্চগড় সদর ইউনিয়নের অন্তর্গত ৩-নং ওয়ার্ডের ভুসি ভিটা গ্রামে থেকে আইবুল হক নামক এক কৃষকের বাড়ি থেকে ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষাধিক টাকা বলে দাবি করেন গরুর মালিক।
রবিবার (২৯ মে ) ভোররাতে এই ঘটনা ঘটে। আইবুল হক ৩-নং ওয়ার্ডের ভুসি ভিটা গ্রামে মৃত কাশেম আলীর ছেলে।
এ বিষয়ে ওই কৃষক আইবুল হক জানান, শনিবার রাতে আমি গরুরগোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে বাড়ির দরজায় তালা লাগিয়ে ঘুমিয়ে যাই।
পরে ভোর রাতে গোয়াল ঘরে গিয়ে দেখি ২টি গরু ঘরে ভিতরে নেই দরজার তালা ভেঙ্গে গরু দুটি চুরি করে নিয়ে যায়।
এমন ঘটনায় সে খুব ভেঙে পড়েন। পরে প্রতিবেশীরা এসে তাকে বিভিন্নভাবে শান্তনা দেয়। কারণ অনেক কষ্টে ধার দেনা করে গরু পালন করেছিলেন সে। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, গরু চুরির বিষয়টি শুনেছি তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি। বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম