
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে 'শেখ হাসিনার দর্শন সকল মানুষের উন্নয়ন' স্লোগানকে সামনে রেখে উপজেলা আইন শৃংখলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২৯ মে রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইনশৃঋলা কমিটি ও মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনিয়া সরদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্বীকৃতি প্রামানিক,
তানোর থানার অফিসার ইন্চার্জ(ওসি) কামরুজ্জামান মিয়া , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ ও চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম