
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি -ঃ টানা বৃষ্টি ও পাহাড়ী টলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিশ্বনাথে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস।
২৭শে মে বাদ জুম্মা পৌর এলাকার ১ নং ওয়ার্ডের রামধানা পয়েন্টে,উপজলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজার ও বেতশান্দী পয়েন্টে,রামাপাশা ইউনিয়নের পিছের মুখে ও লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টে শতাধিক বন্যা দূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়ছে। এর আগে সকালে আজকের খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসীর আলী।
আজকের খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, পৌর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শরীফ উদ্দিন, উপজেলা মজলিসের যুগ্ম সম্পাদক মাওলানা মুহসিন আহমদ, মাওলানা মুফতি শিহাব উদ্দিন, মাওলানা মজদুদ্দিন মাজেদ, মাস্টার মুসলেহ উদ্দিন সাহেদ, আব্দুল আহাদ, লামাকাজী ইউনিয়ন খেলাফত মজলিস সভাপতি মাওলানা লুৎফুর রহমান, সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহীন, রামপাশা ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সহ সভাপতি মাওলানা মোস্তাক আহমেদ, খাজাঞ্চি ইউনিয়ন মজলিস সাধারণ সম্পাদক বাদশা আলম, মাওলানা ফরিদ উদ্দিন, আশফাক আহমদ, আলকাছ আলী,জমসিদ আলী, আলা উদ্দিন, আব্দুল আহাদ, সোহাগ মিয়া,শায়েস্তা মিয়া প্রমূখসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম