
আলিফ হোসেন, তানোর -ঃরাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ২৮মে শনিবার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃদুল কুমার ঘোষের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান জুয়েল রানার সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও
সদস্য সংগ্রহ উদ্বোধন করেন
স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ জালাল মুকুল ভিপি।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয় সরদার, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি রোকনুজ্জামান রিন্টু সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা,
কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন কিরণ মিনারুল ইসলাম মিলন ও রামিল হাসান সুইট,
কলমা ইউপি আওয়ামী লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন,তানোর পৌর আওয়ামী লীগ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, সাইদুর রহমান সরকার আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসার সুজন,
মাজহারুল ইসলাম তনু, শাহাবুদ্দিন,
মোর্শেদুল মোমেনিন রিয়াদ, তানভির রেজা ও আকতার হোসেন প্রমুখ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম