
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুরের কেশরহাট টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আশরাফ আলী জালিয়াতি করে জাল সনদে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করে আসছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্প্রতিবার জরুরি ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলীকে প্রতিষ্ঠান থেকে অপসারণ করে অধ্যক্ষে নিয়োগ ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং প্রতিষ্ঠানের সভাপতির কাছে লিখিত অভিযোগ করেছেন কেশরহাট পৌরসভা নাগরিক কমিটির সভাপতি আলফোর রহমান। সম্প্রতি সনদ জাল প্রমাণিত হওয়ায় আশরাফ আলীর সরকারি অংশের বেতন-ভাতা (এমপিও) বন্ধ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বিগত ২০২১ সালের ২৮ নভেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে ওই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযুক্ত শিক্ষক আশরাফ আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থেকে অব্যাহতি দিতে গভর্ণিং বডির সভাপতিকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। একই সঙ্গে উত্তোলন করা বেতন-ভাতা সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করতে বলা হয়েছে। কিন্তু আশরাফ আলী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থেকে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। জাল সনদে এতোদিন তাকে শিক্ষকতা করতে যারা সহযোগীতা করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি করেছে অভিভাবক মহল।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। স্থানীয়রা
অভিযোগে প্রকাশ, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলী বেতন ভাতা বন্ধ করা হয়েছে। কিন্ত্ত কলেজ পরিচালনা কমিটির সিংহভাগ সদস্য তার আত্মীয়স্বজন ও অনুগত হওয়ার তার বিরুদ্ধে এখন পযন্ত কোন পদক্ষেপ নেওয়া হয়নি। রাজনৈতিক প্রভাববিস্তারের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জিম্মি করে সকল কাযক্রম চালিয়ে যাচ্ছেন। এবং নতুন করে গোপনভাবে কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছে। এতে করে প্রতিষ্ঠানের কাযক্রম ব্যাহত হচ্ছে। ভূয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফ আলীকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন নাগরিক কমিটির সভাপতি আলফোর রহমান। এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কলেজের গভর্ণিং বডির সভাপতি সানওয়ার হোসেন বলেন, কেশরহাট নাগরিক কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আগের অধ্যক্ষকে বাদ দিয়ে নতুন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে দায়িত্ব দেওয়া হবে। এবিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)আশরাফ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম