
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ আজ অভিযাত্রিক সাহিত্য সংস্কৃতি সংসদের ২২৩৮ তম সাপ্তাহিক সাহিত্য আসর, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী স্মরণে নিবেদিত হয়।
অভিযাত্রিক সভাপতি হিসেবে আমার সভাপতিত্বে এতে মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর মোহাম্মদ শাহ আলম। সঞ্চালনা করেন অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম। সংগঠনের সহ- সভাপতি তৈয়বুর রহমান বাবু, সালমা সেতারা, লেখিকা সাহিদা মিল্কি, কবি জোসেফ আখতার, সাহিত্য সম্পাদক মাসুদ বশীর, বিভাগীয় লেখক পরিষদের সাধারণ সম্পাদক, ছড়াকার জাকির আহমদ, অভিযাত্রিক সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক জাহিদ হোসেন, শিল্পকলা সম্পাদক শিল্পী লিওন, ছড়াকার ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক রেজাউল করিম জীবন, তাপস সরকার, রিয়াজুল হক সাগর, রিমন আহমেদ, মারিয়া প্রমুখ নিজ নিজ লেখা পাঠ করেন।
অধ্যাপক শাহ আলম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখার প্রেক্ষাপট, তাঁর কর্ম ও জীবন নিয়ে দীর্ঘ জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেন। সকলেই মন্ত্রমুগ্ধের মতো গভীর মনোযোগের সাথে জনাব প্রফেসর শাহ আলমের বক্তব্য শোনেন এবং সমৃদ্ধ হন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম