
নিজস্ব প্রতিবেদক -ঃ মাদকের ব্যাপারে কে না জানে। তবে এমন প্রকাশ্য রাস্তায় দাড়িয়ে মাদক সেবন করার কথা খুব কমই দেখা যায়।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়। ছবিদে দেখা যাচ্ছে তিনজন ব্যাক্তি যাদের মধ্যে হেলমেট পরিহিত দুজনের মধ্যে একজন যে প্রকাশ্যে ফেন্সিডিল খাচ্ছেন।
এখানে নিরাপদ পরিবেশ হওয়া প্রতিদিন শতশত মোটরসাইকেলে আনাগোনা এখানে দেখা যায়। এমনি অবস্থা বোর্ডের হাটেও।
সাদা টিশার্ট ও পরনে লুঙ্গি পড়া ছেলেটির নাম জিয়া। সে ঐ এলাকার বড় মাদক ব্যবসায়ী বলে স্থানীয় গোপন সূত্রে জানা গেছে। তার মতো শতশত মাদক ব্যবসায়ী ঐ এলাকায় নিরাপদে মাদক ব্যবসা করে বলে এলাকাবাসী জানান।
হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী বিজিবি ক্যাম্পের পাশে ছাতুর দীঘির পাড় এলাকার দৃশ্য এটি।
এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করে যুব সমাজকে রক্ষায় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন সাধারন জনগণ।
তারা বলেন, এখন এসব দমন করতে না পারলে পরবর্তী তে ভয়াবহ রূপ নিতে পারে।
প্রশাসনের বক্তব্য সহ বিস্তারিত আসছে পরবর্তী পর্বে
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম