
মোঃ জাকির হোসেন, মৌলভীবাজার প্রতিনিধি -ঃ মৌলভীবাজারের বড়লেখায় বুধবার (২৫ মে ২০২২) বিকাল ৫.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় এসআই জাহেদ আহমেদ, এসআই হারুন অর রশিদ, এএসআই হালিম, এএসআই উস্তার মিয়া গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনি থেকে সাহেদ উল্লাহ পাটোয়ারী নামের এক মাদক কারবারিকে ৩৫৫ পিস ইয়াবা এবং ৯০ গ্রাম গাজা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাহেদ উল্লাহ পাটোয়ারী বড়লেখা পৌরসভার বারইগ্রাম রেল কলোনির মৃত রফিক উল্লাহ পাটোয়ারীর ছেলে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন বলেন, বড়লেখা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩৫৫ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম