
সোহেল চৌধুরী, স্টাফ রিপোর্টার -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ বিবেক টিভিকে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার বাজেবামনদা গ্রামের কারিগর পাড়ায় অভিযান চালিয়ে মসলেম উদ্দিনের ছেলে, মনিরুল ইসলাম ওরফে (নয়ন) (৩৫) কে (৫২)পিচ ইয়াবা সহ আটক করা হয়।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেনের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী কে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধরা মতে সর্বনিম্ন ৩ মাসের কারাদণ্ড, ও ৫ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হবে বলে জেল হাজতে প্রেরণ করেন।এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম