
বড়লেখা প্রতিনিধি -ঃ বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত হেলমেট বিহীন ২৩ মোটরসাইকেল আরোহীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার বিকেলে সড়ক পরিবহন আইনের একটি ধারায় কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপজেলা কমপ্লেক্স ফটকের সামনের রাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় থানা পুলিশ ও আনছার সদস্যরা সহযোগিতা করেছে।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী সড়ক পরিবহন আইনে হেলমেট বিহীন ২৩ জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা আরোপ ও তা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম