
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর ডোমারে আগামী ২৫ মে বুধবার গোমনাতী হাইস্কুল মাঠে আসতেছেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান।
ডোমার উপজেলায় আগামী ২৫ মে বাদ মাগরিব গোমনাতী হাইস্কুল মাঠে গোমনাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়নকল্পে ১দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় আলোচক পরিচালক, ত্বহা যিন নূরাইন এ্যারাবিক একাডেমি রংপুরের প্রতিষ্ঠাতা ও দেশ বরেন্য তরুন মোটিভেশনাল আলোচক জনাব আবু ত্বহা মুহাম্মদ আদনান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য পেশ করবেন ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা আব্দুল খালেক খতিব গোমনাতী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, এবং মাহফিলে স্থানীয় আলেমগণ বয়ান পেশ করবেন।
গোমনাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ কামরুল হক চৌধুরী সুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দীন সরকার, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন ৩নং গোমনাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আহম্মেদ ফয়সাল শুভ বিশেষ অতিথি, উপদেষ্টা মন্ডলী এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত তাফসির মাহফিলের বিশেষ বক্তা ডোমার ইসলামীয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল খালেক সংবাদদকর্মীকে বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে গত দুবছর মাহফিল বন্ধ ছিলো। দীর্ঘদিন পর স্বল্প পরিসরে হলেও মাহফিল করতে পারায় আমরা সবাই অনেক আনন্দিত।
তিনি আরো বলেন, মাহফিলের দিন যেন আবহাওয়া অনুকূলে থাকে এজন্য আমরা সবাই আল্লাহর দরবারে দোয়া করব এবং মাহফিল কে সাফল্যমন্ডিত করতে ডোমারবাসী সহ পার্শ্ববর্তী উপজেলার সবাইকে আগামী ২৫ মে (বুধবার) দাওয়াত দেন।
সভাপতি ও মাহফিল এন্তেজামিয়া কমিটি জানিয়েছেন আমরা ১০ বছর ধরে মাহফিলের আয়োজন করে আসছি কিন্তু করোনা মহামারির কারণে দু'বছর ধরে মাহফিল করা সম্ভব হয়নি। এবছর মহামারির প্রভাব কম থাকায় এই আয়োজন করতে যাচ্ছি। ইতিমধ্যে মাহফিলের সকল প্রস্তুতি শেষের দিকে এবং মহিলা মা বোনদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখা ও শুনার সু-ব্যবস্থা রয়েছে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন আয়োজক কমিটি। মাহফিল পরিচালনা কমিটি ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম