
মোঃ মুছা আলী, ষ্টাফ রিপোর্টার -ঃ জেলা পুলিশ কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রোববার (২২ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই মশিউর রহমান, হারিছুর রহমান, এএসআই সোহাগ পারভেজ, আরিফ, রুহুলসহ সংগীয় ফোর্স পৌরশহরের পোষ্ট অফিসমোড়ে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বিপুল মজুমদার বিপুকে ১০১ বোতল ফেনসিডিল, ফেনসিডিল পরিবহনের কাজে বব্যবহৃত একটি মোটরসাইকেল ও অটোরিকশাসহ তাকে আটক করা হয়।

চিলমারী থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে অদ্য ২২.০৫.২২ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় দুইজন মোটরসাইকেল আরোহীকে মোটরসাইকেল থামানোর সিগনাল দিলে মোটরসাইকেল আরোহী পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রাস্তায় ফেলে পালিয়ে যায়, এরপর পুলিশ মোটরসাইকেল হতে বিশেষ কায়দায় লুকানো মাদক মোট- ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।

ডিবি কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানে অদ্য ২২.০৫.২০২২ খ্রি. তারিখ সকাল ০৮ঃ৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানাধীন শুলকুর বাজার হতে কুড়িগ্রামগামী পাকা রাস্তায় একটি টিভিএস মোটরসাইকেলকে থামানোর সিগনাল দিলে তারা মোটরসাইকেলে থাকা ০২ জন ব্যক্তি মোটরসাইকেল রাস্তায় ফেলে দৌর দিলে ডিবি কুড়িগ্রামের সদস্যরা ধাওয়া করে আসামী মোঃ হান্নান (৩৫) পিতা- সামছুল হক সাং- দক্ষিণ রামখানা থানা- নাগেশ্বরী জেলা- কুড়িগ্রামকে গ্রেফতার করে, এবং অপর ব্যক্তি মোঃ শফিকুল ইসলাম (২৭) পিতা-মোঃ আউয়াল হোসেন সাং- দক্ষিণ রামখানা থানা - নাগেশ্বরী জেলা-কুড়িগ্রাম পালিয়ে যায়। উদ্ধারকৃত মোটরসাইকেল হতে বিশেষ কায়দায় লুকানো মাদক মোট ০৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়।

নাগেশ্বরী থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে অদ্য ২২-০৫-২২ খ্রি. তারিখ গোপন সংবাদ এর ভিত্তিতে এস,আই মোঃ মাহেআলম,এ, এস,আই হাসানুর রহমান, এ,এস,আই মজিল হক, এ,এস,আই আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোসসহ নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ বাজারের দক্ষিণ পাশে তেতুলতলা নামক স্থানে ভুরুঙ্গামারী টু কুড়িগ্রাম গামী পাকা রাস্তার পাশ্বে'ধৃত আসামী মোঃ একরামুল হক(২৫) পিতা মোঃ মোত্তালেব হোসেন গ্রামঃ পূবরায়গঞ্জ থানা নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম কে ৯০পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

রাজিবপুর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে আসামী ১/মোঃ সাইফুল ইসলাম(৩৮) পিতা-মৃত মহর আলী সাং- বদরপুর থানা রাজিব পুর জেলা-কুড়িগ্রাম কে ১.৫ কেজি, ও ২/ মোঃ নুর ইসলাম (৪০) পিতা- মৃত মোকারম আলী সাং-বদরপুর(কেচোমারী) থানা-রাজিব পুর জেলা-কুড়িগ্রাম কে ৮০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম