
উমর ফারুক শাবুল, হবিগঞ্জ জেলার ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ হবিগঞ্জে দলের আদর্শ পরিপন্থী হয়ে বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় হবিগঞ্জে চার আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি দিয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
আজ শনিবার (২১ মে) হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে, হবিগঞ্জ সদর উপজেলা, বানিয়াচং উপজেলা ও চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি নিলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু তাহেরকে স্বীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
এদিকে অব্যাহতি দিয়ে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের শূণ্য পদে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান কে ভারপ্রাপ্ত সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকরকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আংগুর মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তাদের নেতৃত্বে চলমান ইউনিয়ন সম্মেলনসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম