
সাতক্ষীরা জেলা প্রতিনিধি -ঃ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
শনিবার (২১ মে) বেলা ১১টায় শহরের সুলতানপুরস্থ তার বাস ভবনে যান নেতৃবৃন্দ। এসময় জেলা জুয়েলার্স সমিতির নেতৃবৃন্দ আলহাজ্ব মো. নজরুল ইসলাম জেলা পরিষদের প্রশাসক হওয়ায় তাকে মিষ্টি মুখ করান এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ ব্যবসায়ীক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার গৌর দত্ত, সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, কোষাধ্যক্ষ সুমন সরকার ও প্রচার সম্পাদক আশিষ মৈত্র প্রমুখ। এসময় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম