
রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধ -ঃ রংপুরে গলায় রশি পেঁচিয়ে নাভা কৃষ্ণা রায় (১৪ ) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার (২১ মে) বেলা ১ টার দিকে নগরীর কারামতিয়া মসজিদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাভা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রনবীর কুমার রায়ের মেয়ে এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, গলায় রশি পেঁচিয়ে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে মেয়েটি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তার কারণ এখনো জানা যায়নি। তার ঘর থেকে 'আমাকে ক্ষমা করো' লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম