
তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ সৈয়দপুরে টিকটক করতে গিয়ে নদীতে ডুবে মোস্তাকিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ৯ টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গী ব্রিজে এ ঘটনাটি ঘটেছে।

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের মন্টু রহমান ও আহেলা খাতুন দম্পতির ছেলে মোস্তাকিন। সে সৈয়দপুর শহরের অদূরে ঢেলাপীরে একটি সাবান কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। ঘটনার দিন আজ শুক্রবার কারখানা ছুটি থাকায় সে তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশের খড়খড়িয়া নদীর দীঘলডাঙ্গী ব্রিজে যায়। এ সময় টিকটক তৈরি জন্য নদীর ব্রিজের ওপর থেকে পানিতে লাফ দেয় মোস্তাকিন। এ সময় ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়ে পড়ে সে। লাফ দেয়ার এ দৃশ্যটি বন্ধুরা তার মোবাইল ফোন থেকে ভিডিও করছিল।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ছুঁটে এসে তাঁকে উদ্ধারে নদীতে নামেন। এলাকার লোকজনের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে ঘটনাস্থল দীঘলডাঙ্গী ব্রিজের ৫০ গজ দূর থেকে মোস্তাকিনকে উদ্ধার করেন কর্মীরা। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।পরে খবর পেয়ে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক রহমান হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে সকল আইনী প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসানাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম