
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দীয়া ঝামাঘাঁটা গ্রামে বিষধর সাপের কামড়ে মধুমালা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত (১৮ই-মে) বুধবার সন্ধ্যার একটু আগে বিদ্যাধরপুর বেঁলে মাঠে ইরি বোরো ধানের বিছালী গুছানোর সময় সাপে কামড় দেয়ার ঘটনা ঘটেছে। মধুমালা খাতুন হরিন্দীয়া ঝামা ঘাঁটা গ্রামের মহিদুলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুমালা খাতুন বাড়ির পাশে তাদের নিজস্ব ধানের জমিতে যেয়ে ধানের বিছালী গুছিয়ে রাখার সময় বিছালীর ভিতরে থাকা একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। সাথে সাথে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে,বলুহর রামচন্দ্রপুর মাঠ পাড়ার এক সাপের কবিরাজের কাছে নিয়ে যায়,ওই কবিরাজ কিছুক্ষণ ঝাঁড়ফুক করে মধুমালার পায়ের দুইটা বাঁধন খুলে দেয়। বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে মধুমালার অবস্থার অবনতি হয়। কবিরাজের বাসা থেকে দ্রুত পরিবারের লোকজন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অনেক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম