
শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি -ঃ পাইকগাছার কপিলমুনি মৎস্য আড়ত ও কাশিমনগর মাছের ডিপোতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে ৫ ক্যারেট পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয় এবং পুশ করার দায়ে হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের শেখ হাফিজুর রহমান কে ১০০০ টাকা, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামের অর্জুন কুমার ও তপন মন্ডল কে ৩০০০ টাকা করে মোট ৬০০০ টাকা সর্বমোট ৭০০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ,ক্ষেত্র সহকারী সুজিৎ রায়।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম