
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি -ঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ওষুধ না থাকায় মো.হাবিব মিয়া (২১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত মো.হাবিব মিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. কামাল বাবুর্চির ছেলে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন নেই কেন? এমন প্রশ্নে উত্তরে মেডিকেল অফিসার আশ্রাফুল আলম মুঠো ফোনে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু থেকে সাপে কামড়ের ওষুধের সরবরাহ নেই। তিনি আরো জানান, বিষধর সাপ কামড় দিলে রোগী কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা মিডফোর্ড হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম