
চট্টগ্রাম প্রতিনিধি -ঃ বিতর্কিত লোক দিয়ে চট্রগ্রামস্থ নাঙ্গলকোট আওয়ামী ফোরাম গঠন করায় সংগঠন থেকে গণহারে পদত্যাগ শুরু হয়েছে ।
জানা গেছে, নাঙ্গলকোটের কতিপয় নেতৃত্ব যারা আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জন করেছে, তারা একত্রিত হয়ে আওয়ামী ফোরাম গঠন করে ।



এ বিতর্কিত ফোরামের সভাপতি হিসেবে ঘোষণা দেন অধ্যাপক রুহুল আমিন ও সেক্রেটারি হিসেবে তেলের ভান্ড নামে পরিচিত চাটুকার বটতলী ইউনিয়নের নারায়ণ বাতুয়ার এম জি রহমান গোলাপ ।
সভাপতির বিরুদ্ধে অভিযোগ তিনি এর আগে বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্ব নিয়ে কোনো কাজ করতে পারেনি । আর সেক্রেটারি মাননীয় অর্থ মন্ত্রীর নামে বিক্রি করে ও মন্ত্রীর এপিএস কে এম রতন সিংহকে ব্যবহার করে চাকরি, প্রমোশন ও বিশ্ববিদ্যালয়ের ভিসি বানানোর আশ্বাস দিয়ে নিয়মিত প্রতারণা করে যাচ্ছে । বর্তমানে অধ্যাপক রুহুল আমিনকে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি বানাবে আশ্বাস দিয়ে তাঁকে প্রথম ধাপে ফোরামের সভাপতি করে।
এ নেতৃত্বের প্রতি আরো অভিযোগ, তারা একটা সুশৃঙ্খল সংগঠন চট্রগ্রামস্থ নাঙ্গলকোট সমিতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । সমিতির নামে ব্যবসা করা জামায়াত নেতা শাহাদাতকে দিয়ে মামলা সৃষ্টি করে সমিতির কার্যক্রমকে স্থবির করে রেখেছে । এমজি রহমান গোলাপ আওয়ামী লীগের সাইনবোর্ড অর্থাত্ মুজিব কোট গায়ে ঝুলে নাঙ্গলকোটের আওয়ামী লীগ নেতা ও অর্থ মন্ত্রীর এপিএস রতনকে সহ জামায়াত নেতা সমিতির সেক্রেটারির পদ আটকিয়ে রাখা শাহাদাতের বাসায় হাজির করে । সেখানে শাহাদাতের সুন্দরী স্ত্রীর হাতের রান্না করা বিভিন্ন রসালো সুস্বাদু খাবার খাবিয়ে তাদেরকে খুশি রাখে ? ফলে জামায়াত লোক হয়েও আওয়ামী লীগের লম্পট নেতাদের ভক্ত বনে যায় ।
অভিযোগে আরো জানান যায়, নাঙ্গলকোট উপজেলার প্রায় দুই থেকে তিনি হাজার মানুষ চট্রগ্রাম বসবাস করছেন । এদের মধ্যে বেশিরভাগ মানুষ আওয়ামী রাজনীতির সাথে জড়িত । বেশিরভাগ মানুষের মতামতকে প্রাধান্যের সুযোগ না দিয়ে মনগড়া বিতর্কিতদের নিয়ে নেতৃত্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নহে। ফলে তারা তাদের নামে দেখে স্বেচ্ছায় পদত্যাগ করেছে । তারা অচিরেই বড় সমাবেশ করে ফোরাম গঠনের উদ্যোগ নিবেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম