
আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ কুড়িগ্রামের কচাকাটা থানা কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী এলাকা হতে ৪৭ বোতল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এর নির্দেশনায় মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় রবিবার (১৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানার এক মাদক বিরোধী বিশেষ অভিযানে কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী এলাকা হতে ৪৭ বোতল অফিসার চয়েস মদ, ২ টি মোবাইল সেট ও ১টি অটোরিক্সাসহ শফিয়ার রহমান (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করে থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি কচাকাটা ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামের শফিয়ার রহমান (৩৩)।
এ ব্যাপারে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম