
মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষুদ্র চা চাষী অধিকার বাস্তবায়ন কমিটি।
আজ সোমবার (১৬ মে) দুপুরে পঞ্চগড় শহরের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ করে তারা।

প্রতিবাদ সমাবেশে পঞ্চগড় সদর উপজেলার ক্ষুদ্র চা চাষীরা অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র চা চাষী ঈসমাইল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন,সদর উপজেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক ও ক্ষুদ্র চা চাষী কামরুজ্জামান শেখ মিলন,ক্ষুদ্র চা চাষী অধিকার বাস্তবায়ন কমিটির আহবায়ক মো: সায়েদ আলী,চা চাষী আবু তোয়াবুর রহমান, এ্যাড.আবু বকর সিদ্দিক,নুরুজ্জামান শাহসহ ক্ষুদ্র চা চাষীরা।

বক্তারা বলেন পঞ্চগড়ের চা ফ্যাক্টরি মালিকদের সিন্ডিকেটের কারণে চরম দুর্ভোগে পড়েছে চা চাষীরা।
কাঁচা চা পাতার মূল্য নির্ধারণ কমিটির দরও ফ্যাক্টরীর মালিকরা মানছেন না।
বছরের শুরুতে ২২ টাকা থেকে ২৪ টাকা কেজিতে কাঁচা চা পাতা বিক্রি হলেও এখন তা নেমে এসেছে ১২/১৪ টাকায়।
এতে চা চাষীদের লোকসান গুণতে হচ্ছে।
কাঁচা চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবী জানান বক্তারারা।

বক্তারা বলেন,আগামী ১৮ তারিখে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কাঁচা চা পাতার ন্যায্য মুল নিধারণ করা না হলে আগামী ১৮ মে তারিখের পর থেকে কঠোর আন্দোলনের হুশিয়া দেন চা চাষীরা।
প্রতিবাদ সমাবেশ শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করে চা চাষীরা।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম