
মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি -ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও ধারালো অস্ত্র ও ককটেলসহ ডাকাত চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব-১১।
সোমবার (১৬ মে) দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র্যাব এর উপ-অধিনায়ক হাসান শাহরিয়ার এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার(১৫মে) দিনগত রাতে সোনারগাঁও থানাধীন সোনাখালী এলাকায় ঢাকা-চট্টগ্রামের মহাশড়কের পাশে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার নানাকি মধ্যপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে আজিজুল ইসলাম (১৮) ও মোঃ দায়েনের ছেলে মোঃ হৃদয় (১৮), বন্দরের শারে সরকার চাপাতলী এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২০), ইটেরপুল এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে তালিফ হোসেন (২৩), হরিপুর সিঁড়ি ব্রিজ এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ রাজু আহম্মেদ (২২) এবং সোনারগাঁয়ের নয়াপাড়া এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ ফারুক (১৯)।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৩টি ককটেল, ০২টি চাইনিজ কুড়াল, ০১টি চাপাতি, ০২টি ছোড়া, ০২টি লোহার রড, ০৬টি টর্চ লাইট ও ০২টি লোহার পাইপ ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক বলেন চক্রটি গত ১ এপ্রিল গভীর রাতে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মাহবুব আলমের পরিবারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে।
এছাড়া গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করার সময় সোনারগাঁ থানার বিভিন্ন নির্জন স্থানে রাস্তায় গাছ ফেলে ডাকাতি করে। তারা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম