
তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে কবরস্থান জবরদখল করে পোল্ট্রি ফার্ম নির্মাণের অভিযোগ উঠেছে। তানোরের মুন্ডুমালা পৌরসভার চুনিয়াপাড়াসরকারপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় চুনিয়াপাড়া-সরকারপাড়া মহল্লার
শফিকুউল ইসলাম মৃত বছির মন্ডলের পুত্র শফিকুল ইসলাম ও মৃত বিরু মন্ডলের পুত্র সাজ্জাদ আলী বাদি হয়ে একই মহল্লার মৃত রজব আলী মৃধার পুত্র গোলাম মুর্তজা আবুকে বিবাদী করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন। এদিকে কবরস্থান জবর দখলের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌরসভার চুনিয়াপাড়া মৌজার ১৬৮০ নম্বর দাগে প্রায় আড়াই বিঘা সরকারি খাস সম্পত্তি রয়েছ, এর প্রায় দেড় বিঘা সম্পত্তি জোরপুর্বক দখল করেছে মৃত রজব আলী মৃধার পুত্র গোলাম মোর্তুজা আবু এবং বাকি এক বিঘা কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৫মে রোববার গোলাম মোর্তুজা আবু বহিরাগতদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কবরস্থান জবর দখল করে পোল্ট্রি ফার্ম নির্মাণ শুরু করেছে। এছাড়াও ওই সম্পত্তির উপর থেকে কয়েক দফায় বিভিন্ন প্রজাতির বড় পরিপক্ক ৬টি গাছ কেটে নিয়েছে তারা।এদিকে মহল্লাবাসী পোল্ট্রি ফার্ম নির্মাণে বাধা দিতে গেলে দা-হাসুয়া ও চাপাতি নিয়ে আবুর ভাড়াটিয়া বহিরাগতরা তাদের ধাওয়া করেছে। এঘটনায় মহল্লাবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। মহল্লার বাসিন্দা আনোয়ার হোসেন ও রবিউল ইসলাম বলেন, বিগত সময়ে মেয়র গোলাম রাব্বানী কবরস্থানের সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতে দিয়েছিলেন। কিন্তু বর্তমান মেয়রের যোগসাজশে আবু সীমানা নির্ধারণের খুঁটি উপড়ে ফেলে জায়গা জবরদখল করেছে। মহল্লাবাসী কবরস্থান উদ্ধারে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রের ইন্চার্জ বলেন, অভিযোগ পেয়ে আবুকে পোল্ট্রি ফার্ম নির্মাণে নিষেধ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে গোলাম মোর্তুজা আবু এসব অভিযোগ অস্বীকার করে বলেন,
মহল্লার কিছু মানুষ অবৈধ সুবিধা না পেয়ে তাদের হয়রানি করতে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন। এবিষয়ে মুন্ডুমালা ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, তিনি কোনো অভিযোগ পাননি, তবে এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম