
আনহার বিন সাইদ, সিলেট -ঃ চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনে আমাকে যখন এলাকাবাসী প্রথম ডাকলেন, তখন আমি মনে করলাম আমার ক্ষমতা নাই, পদও নাই, তাহলে কি ভাবে আমি আন্দোলনে সফল হবো?
কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল মহৎ ও গরীব, দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, এই হাওর জলদুস্য মুক্ত করা আর ভুক্তভোগী যারা সকল ছিল এক, আন্দোলনের শক্তি এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে এবং সহযোগিতা করেছে গরীব দুঃখী মেহনতি মানুষ, তারা প্রত্যেকটি ডাকে সাড়াও দিয়েছে।
অন্যদিকে সাংবাদিক ভাইয়েরাও আমাদেরকে সহযোগিতা করেছে সে জন্য আমরা আন্দোলনে সফল হয়েছি।
গতকাল রবিবার (১৫ মে) বিকেলে উপজেলার দৌলতপুর ও দশঘর ইউনিয়নের ‘চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন’ আয়োজিত চাউলধনী হাওরের সার্বিক বিষয়ে মতবিনিময় সভায়
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের সুনামধন্য চেয়ারম্যান, সিলেট দুই সংসদীয় আসনের সাবেক চারবারের
সংসদ সদস্য পদপ্রার্থী, বিশ্বনাথের চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের প্রধান উপদেষ্ঠা মুহিবুর রহমান প্রধান অতিথির বক্তব্যকালে
তিনি এসব কথা ব্যক্ত করেন।
দশঘর ইউনিয়নের পশ্চিম নোয়াগাঁও নিউ মার্কেটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
এতে তিনি আরোও বলেন, প্রবাসী ভাইয়েরা সেখান থেকে আমাদেরকে মনোবল দিয়েছেন। আন্দোলন করতেগেলে জনগণ যেমন প্রয়োজন আজকাল তেমন টাকা পয়সারও প্রয়োজন, লন্ডন থেকে তারা আমাদেরকে ৫০ লক্ষ টাকা দিয়েছেন যার ফলে মামলা হামলা এসব ঘাটিয়ে উঠিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি।
তিনি বলেন, এলাকার সকলের সম্মেলিত সহযোগিতায় আর গরীব দুঃখী মেহনতি মানুষ নির্যাতিত থাকা সকলেই আমাদের ডাক শুনেছে।
আন্দোলনের বিরোধীরা প্রথম অবস্হায় তারা আমাদের আন্দোলনকে দালাল আখ্যায়িত করেছিল এবং কতিপয় সাংবাদিকরা আমাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে ছিল পরে তারা তাদের ভূল বুঝতে পেরেছে।
মুহিবুর রহমান বলেন, ১১ বৎসর চাউলধনী হাওরের ২৫ গ্রামের অধিবাসীরা গোলায় ধান ওঠাতে পারে নাই এবং জলদুস্য সাইফুল ও তার অনুসারীদের জন্য পেলাইন জাল দিয়েও হাওরে মাছ ধরতে দেয়নি! আমাদের আন্দোলনের ফলে সাইফুল বাহিনীর এসব ক্ষমতা শেষ হয়েছে।
তিনি বলেন, আইনি ভাবে হউক আর বেআইনি ভাবে হউক যাই হউক জনগণের শত্রু জলদুস্য সাইফুল ও তার সহযোগীদেরকে চাউলধনী হাওরে আর নামতে দেওয়া হবেনা, প্রতিরোধ করবে এলাকাবসী।
সাবেক এই চেয়ারম্যান বলেন, আগামীতে যাদেরকে জনপ্রতিনিধি বানাবেন দেখেশুনে বানাবেন, সে চোর কি? চুরি ও ডাকাতি করার সম্ভাবনা আছে কি? জনগণকে দিত, নিত না ও খাইত না।
জনপ্রতিনিধি বানাইলায় চেয়ারম্যান, মেম্বার সে জনগণের পাশে থাকার কথা ছিল কিন্তু সে ঘুষ ও গোয়াল খাইয়া জনগণের উল্টা যায়!
তিনি চাউলধনী রক্ষা পরিষদ ইউ'কের যুগ্ন আহবায়ক মোহাম্মদ শেখকে আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করার আহবান জানান।
তিনি বলেন, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনে আওয়ামী লীগ, বি এন পি, জাতীয়পাটি সকল দলের মানুষ আমরা এক পতাকার নিচে অধিষ্ঠিত।
যার ফলে এই আন্দোলন সফল হয়েছে।
চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে সদস্য সচিব বাবুল মিয়া মাস্টারের সঞ্চালনায়, এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন,
চাউলধনী হাওর রক্ষা পরিষদ-ইউকে’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোহাব্বত শেখ।
তিনি বলেন, আমাদের মাথার মধ্যে এটা রাখতে হবে এই আন্দোলনে আমাদের দুইটি তাজাপ্রাণ চলেগেছে সুতরাং এই আন্দোলন থেকে আমাদেরকে পিছপা হলে চলবেনা। আমরা প্রবাসী যারা আছি আগামী দিনে যে কোনো ঘোষণায় আমরা প্রস্তুত রয়েছি। তিনি সংগ্রামী জনতাকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান এবং আন্দোলনের সাথে দেশে বিদেশী সংলিস্ট ও বিশ্বনাথের প্রবীণ সাংবাদিক কলামিস্ট ফিরোজ আলীকে এই আন্দোলনের স্বপক্ষে তার ক্ষুরধার লিখনিকে ধন্যবাদ জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে আবুল কালাম বলেন, আন্দোলন সফলতার জন্য এলাকার দেশী বিদেশী সংলিস্ট সকল ব্যক্তিবর্গদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এবং আগামীতেও যে কোনো কর্মসূচী সফল করার জন্য সংগ্রামী জনতাকে আহবান জানিয়েছেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের উপদেষ্টা শেখ শহিদুল ইসলাম, আবদুল কাদির, যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ সিতাব, প্রবীণ মুরব্বী আবদুর রহিম, আন্দোলনের যুগ্ম আহ্বায়ক শামসুদ্দীন মেম্বার, নজির উদ্দিন, আনোয়ার হোসেন ধন মিয়া মেম্বার, শফিক আহমদ পিয়ার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের উপদেষ্টা শের আলী।
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম আজাদ, রুশন আলী, আহমদ আলী, নুর আলী।
মতবিনিময় সভায় রিপোর্টিং কাজে উপস্হিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের (উত্তর পাড়) সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান,বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক মোঃ শাহিন উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবিদ উদ্দিন নিজাম, বিশ্বনাথ প্রেসক্লাব (উত্তর পাড়) শাহেদ আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের সদস্য আনহার বিন সাইদ, মফস্বল সাংবাদিক ফোরাম বিশ্বনাথ শাখার সাংগঠনিক সম্পাদক এস পি সেবু।
এতে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন,
মোঃ ইসহাক আলী, এখলাছুর রহমান, আব্দুল জলিল, আকদ্দছ আলী,আত্তর আলী, রিপন মিয়া,মানিক মিয়া, আছকির আলী, আব্দুল তাহিদ, ইসলাম উদ্দীন, আবদুল খালিক, আলমাছ আলী, লাল মিয়া,ইন্তাজ মিয়া, নাজমুল ইসলাম, আহমদ আলী, আজমান, মানিক, আব্দুল কাদির, নুর আলী,আং মজিদ, আব্দুর রহমান মনাই, লুৎফর রহমান, আবদুল আউয়াল, জাহিদ, লায়েছ, মোঃ চেরাগ আলী, নোয়াব আলী, আকরাম, ছালিক, কুতুব উদ্দিন, রোশন আলী, মাহমদ আলী, আতাউর রহমান আতা, খালেদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন চাউলধনী হাওর ও কৃষক বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাওলানা ছমির উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আফজল হোসেন।
মতবিনিময় সভায় এলাকার একাধিক লোকজন প্রধান অতিথি মুহিবুর রহমানের
কাছে বিভিন্ন প্রশ্ন তুলেধরেন।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম