
জাকির হোসেন, পবা প্রতিনিধি -ঃ পবা উপজেলার নওহাটা পৌরসভার মধুসূদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ তিনজন নিহত ও আহত হয়েছেন একজন।

রোববার (১৫ মে) সকালে পবা উপজেলার নওহাটা পৌরসভার মধুসূদনপুর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এবিষয়ে পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ হোসেন বলেন, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুসহ তিনজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন।

এরমধ্যে মা-শিশু ও একজন ঘটনাস্থলেই মারা গেছেন এবং আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম